মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
কাশিয়ানীতে স্কাউট গ্রুপ সভাপতি ও সম্পাদক ওয়ার্কশপ-২০২৬ অনুষ্ঠিত
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৩:৫৪ পিএম   (ভিজিট : ৩৮৯)
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় স্কাউটিং কার্যক্রমকে আরও বেগবান করতে "স্কাউট গ্রুপ সভাপতি ও সম্পাদক ওয়ার্কশপ-২০২৬" অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ স্কাউটস কাশিয়ানী উপজেলার আয়োজনে দিনব্যাপী এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ সেলিমুজ্জামান মোল্যা।

তিনি বলেন, "স্কাউটিং এর মাধ্যমে তরুণদের দেশপ্রেম, নেতৃত্ব ও মানবসেবার গুণে গড়ে তুলতে হবে। এটাই আগামীর আদর্শ নাগরিক গঠনের পথ।"

কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস কাশিয়ানী উপজেলার সভাপতি জনাব মোঃ শাহিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মো: সেলিম, কাশিয়ানী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম, জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি, কাশিয়ানী উপজেলা স্কাউটস দল নেতা ফুরকান শরিফ টিটন এবং উপজেলা ছাত্র বিষয় সম্পাদক বিল্লাল হোসেন খান।

বক্তারা উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট দল গঠন, প্রশিক্ষণ এবং সমাজসেবামূলক কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সহমর্মিতা ও নেতৃত্বের গুণাবলী তৈরি করে। 

ওয়ার্কশপে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের স্কাউট গ্রুপের সভাপতি ও সম্পাদকরা অংশগ্রহণ করেন। শেষে প্রধান অতিথি অংশগ্রহণকারীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।


আজকালের খবর/রাশেদুল মিলন 








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft