রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ২
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৭:১৮ পিএম   (ভিজিট : ৪০৬)
বিশ্বকাপ ফুটবল মাঠে গড়ালেও তার উত্তাপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। প্রিয় দলের জয়-পরাজয় নিয়ে ফেসবুকে পোস্ট ও পাল্টা মন্তব্যের জেরে এবার বগুড়ার শিবগঞ্জে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক এইচএসসি পরীক্ষার্থীসহ দুই তরুণ আহত হয়েছেন।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পৌর এলাকার সন্ন্যাসী ধোন্দাকোলা গ্রামের বাসিন্দা ও এইচএসসি পরীক্ষার্থী জয় কুমার (১৯) ও তার চাচাতো ভাই বিশাল কুমার (১৮) আর্জেন্টিনা দলের সমর্থক। অন্যদিকে একই গ্রামের তন্ময় মোহন্ত (২২) ও স্বপন মোহন্ত (১৮) ব্রাজিল দলের সমর্থন করেন।

অভিযোগে বলা হয়, বিশ্বকাপ ফুটবল নিয়ে ফেসবুকে দেওয়া পোস্ট ও মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় ৬ জুলাই (সোমবার) রাত প্রায় ৮টার দিকে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে জয় কুমার ও বিশাল কুমার আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত জয় কুমারের বাবা রমেন্দ্রনাথ মণ্ডল অভিযোগ করেন, ফুটবল নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার জেরে প্রতিপক্ষ মোবাইল ফোনে ডেকে নিয়ে তার ছেলে ও ভাতিজার ওপর হামলা চালান। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাদের গুরুতর আহত করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, ঘটনার বিষয়ে ৭ জুলাই (মঙ্গলবার) রাতে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft