শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬
রানীগঞ্জ কলেজের অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১১:৪৭ পিএম   (ভিজিট : ৬২৮)
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ কলেজের অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুরের ওপর অতর্কিত হামলার প্রতিবাদ, মিথ্যা অভিযোগ প্রত্যাহার এবং সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছেন কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। 

রবিবার (২৮ জুন) সকাল ১১টায় রানীগঞ্জ কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের শিক্ষার্থী মো. সামি, মো. জুয়েল, মো. রুহিত, মো. আব্দুর রহিম, মো. আকমল হুসেন, মো. আতিফ হুসেন প্রমুখ। 

বক্তারা বলেন, গত ২৪ জুন বুধবার কলেজ অধ্যক্ষের ওপর অত্যন্ত অন্যায় ও অতর্কিতভাবে হামলা চালানো হয়েছে। কলেজে নতুন চালু হওয়া যুক্তিবিদ্যা বিষয়ের শিক্ষক ফরহাদ রেজার শর্তসাপেক্ষ নিয়োগকে কেন্দ্র করে একটি মহল এই বিশৃঙ্খলা সৃষ্টি করছে। মূলত কাম্যসংখ্যক শিক্ষার্থী না থাকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে ওই শিক্ষকের বেতন-ভাতা ছাড় হচ্ছে না, যা সম্পূর্ণ একটি প্রশাসনিক প্রক্রিয়া। কিন্তু এই বিষয়টিকে পুঁজি করে কলেজকে পরিচালনা কমিটিহীন রাখা হয়েছে এবং শিক্ষকদের বেতন-ভাতা প্রাপ্তিতে জটিলতা তৈরি করা হচ্ছে।

মানববন্ধনে বক্তারা অধ্যক্ষের বিরুদ্ধে আনা সব ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানান। একই সাথে শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং অধ্যক্ষের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের জন্য প্রশাসনের প্রতি আকুল আবেদন জানান।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft