সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
বিজয়নগরে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৬:০৪ পিএম   (ভিজিট : ২২৩)
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও ১৫০ পিস ইয়াবাসহ কাউছার মিয়া নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নোয়াবাদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল নোয়াবাদী এলাকায় কাউছার মিয়ার বসতঘরে অভিযান পরিচালনা করে। এ সময় ঘরে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত কাউছার মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে এর আগেও দুটি মাদক মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে।

এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft