বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
টেকনাফে মানব পাচারের শিকার ৫০ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড, আটক-৯
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৪:২২ পিএম   (ভিজিট : ২৬০)
আন্দামান সাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনার কয়েক মাস পর আবারও মানব পাচারের শিকার ৫০ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে মালয়েশিয়াগামী একটি ফিশিং বোটে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এ সময় মানব পাচার চক্রের ৯ সদস্যকে আটক করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়ন সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার ও আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সাব্বির আলম সুজন।

কোস্ট গার্ড জানায়, উদ্ধারকৃত ৫০ জনের মধ্যে ৩৯ জন বাংলাদেশি, যার মধ্যে ১১ জন রোহিঙ্গা। তারা সবাই পুরুষ। এছাড়া আটক ৯ জনই বাংলাদেশি নাগরিক।

উদ্ধার হওয়া এক ভুক্তভোগী জানান, গত বৃহস্পতিবার টেকনাফে বলি খেলা দেখতে গেলে পাচারকারী চক্রের সদস্যরা তাকে জিম্মি করে নিয়ে যায়। পরে সাগরপথে মালয়েশিয়া যেতে অস্বীকৃতি জানালে তার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। একদিন পর কোস্ট গার্ড অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জাহাজ ‘মনসুর আলী’ সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে ভুক্তভোগীদের উদ্ধার করে। এ সময় মানব পাচারে ব্যবহৃত একটি ফিশিং বোটও জব্দ করা হয়।

কোস্ট গার্ড আরও জানায়, উদ্ধারকৃতদের প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং আটক পাচারকারী ও জব্দকৃত বোটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আজকালের খবর / রাশেদুল মিলন










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft