সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ১৫০ কুরআনের হাফেজকে ছাত্রশিবিরের সংবর্ধনা
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৬:০৭ পিএম   (ভিজিট : ২৪২)
পিরোজপুরে ১৫০ জন কুরআনের হাফেজকে সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখা। 

শনিবার (২৩ মে) সকাল ৯টায় স্থানীয় ‘ডাক দিয়ে যাই’ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে হাফেজদের সম্মাননা প্রদান, কুরআন, পাগড়ি ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মো. শফিউল্লাহ, সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক হাফেজ মহিউদ্দিন মাসুম এবং তানজিমুল উম্মাহ মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল্লাহ আল হাদী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. এমরান খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও হাফেজ  উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কুরআনের শিক্ষাকে সমাজে ছড়িয়ে দিতে হাফেজদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দসহ হাফেজরা প্রয়াত আলেম মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft