শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১:৩৫ পিএম   (ভিজিট : ২০৬)
বাগেরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালকসহ মোট তিনজন নিহত হয়েছেন। বুধবার (২০ মে) সকালে খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠি এলাকার ভট্ট বালিয়াঘাটায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালকের নাম আব্দুল কাদের। বাকি দুজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে খুলনাগামী একটি মোটরসাইকেলে করে তিন আরোহী মহাসড়কের চুলকাঠি ভট্ট বালিয়াঘাটা এলাকায় পৌঁছান। এ সময় বিপরীত দিক থেকে আসা মোংলাগামী একটি ট্রাক অন্য একটি গাড়িকে ওভারটেকিং করার সময় মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আব্দুল কাদের নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহত অপর দুই ব্যক্তিকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে পাঠান।

বাগেরহাট সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার রেফুজল খান বলেন, আহত দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে তাদের মৃত ঘোষণা করা হয়।


আজকালের খবর / রাশেদুল মিলন








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft