বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা পেলেন আর্থিক সহায়তা
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৬:২৮ পিএম   (ভিজিট : ১১৭)
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে সম্প্রতি ঘটে যাওয়া বাসমুখী মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহত ৬২টি পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। আজ রবিবার (১৭ মে) দুপুরে রাজবাড়ী পৌর মিলনায়তনে জেলা প্রশাসন ও বিআরটিএ-র যৌথ উদ্যোগে এই চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নিহতদের পরিবারকে ৫ লাখ, গুরুতর আহতদের ৩ লাখ এবং সাধারণ আহতদের ১ লাখ টাকা করে মোট ২ কোটি ৫৮ লাখ টাকার চেক দেওয়া হয়।

জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেল ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও বিআরটিএ-র চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে মন্ত্রীরা বলেন, চালক এবং বাসের ত্রুটির কারণেই দৌলতদিয়া ঘাটে ২৬ জনের প্রাণহানির ওই দুর্ঘটনাটি ঘটেছে। জীবনের মূল্য কখনো টাকা দিয়ে পরিমাপ করা যায় না, তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতেই সরকারের এই উদ্যোগ।

উৎসবের সময়ে পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, "নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ-তিনগুণ ভাড়া নেওয়ার ঢালাও অভিযোগের সাথে আমি একমত নই। তবে শেষ মুহূর্তে তাড়াহুড়ো করে টিকিট ছাড়া বাসে ওঠার কারণে কিছু ক্ষেত্রে যাত্রীরা বাড়তি ভাড়ার শিকার হন। সুনির্দিষ্ট তথ্য পেলে এমন অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft