রবিবার ২ আগস্ট ২০২৬
ঝড়ে ক্ষতিগ্রস্ত জাহেরপুর মধ্যপাড়া মসজিদ মেরামতের জন্য এমপির কাছে আবেদন
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ২:২৮ পিএম  আপডেট: ২৬.০৪.২০২৬ ২:৪৩ পিএম  (ভিজিট : ৭৫৫)
কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত নেত্রকোণা খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জাহেরপুর মধ্যপাড়া জামে মসজিদের মেরামতের জন্য মসজিদ কমিটির পক্ষ থেকে সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর সাহেবের বরাবর আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। 

এমপি মহোদয়ের খালিয়াজুরী উপজেলার দায়িত্বপ্রাপ্ত এপিএস জিকু সাহেব আবেদনটি গ্রহণ করেন এবং দ্রুত প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল বৃহস্পতিবার বাদ মাগরিব কালবৈশাখীর তীব্র ঝড়-তুফানে মসজিদের উপরের লোহার অ্যাঙ্গেল ও টিনের চাল উড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মসজিদের পাশে থাকা হাফিজিয়া মাদ্রাসার প্রায় ৭০-৮০ জন ছাত্র ও মহল্লার মুসল্লিদের নামাজ আদায়ে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
 
আবেদনপত্রটি জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কায়েস আজাদ আশরাফী ও মসজিদের ইমাম শামসুল ইসলাম মুঞ্জরী এবং খালিদ সাইফুল্লাহ মাহমুদী। 

এ বিষয়ে এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, মসজিদটি তিন তলা বিশিষ্ট ফাউন্ডেশন নিয়ে নির্মাণ করা হয় তখন অর্থের অভাবে ছাঁদ দেওয়া সম্ভব হয়নি সেজন্য লোহার এঙ্গেল ও টিন দেওয়া হয়। বর্তমানে এমপি মহোদয়ের সুদৃষ্টি  ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা পেলে অচিরেই মসজিদটির সংস্কার ও ছাঁদের কাজ সম্পন্ন হবে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft