বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬
চিলাহাটিতে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ জনের কারাদণ্ড
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৫:৪৮ পিএম   (ভিজিট : ৪০০)
নীলফামারী জেলার চিলাহাটির সব্দিগঞ্জ বনবিভাগে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। 

বুধবার (২২ এপ্রিল) পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রায়হান।  

অভিযান চলাকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৬ ব্যাটালিয়ন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ১৩ এবং চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা উপস্থিত ছিলেন। যৌথ এই অভিযানে বন বিভাগের জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।আদালতের রায়ে কাচু বাউরের ছেলে বাচ্চা বাউ, আব্দুল হকের ছেলে মঞ্জুরুল ইসলাম এবং বাবুল ইসলামের ছেলে শহিদুল ইসলামকে বালু উত্তোলন ও ব্যবসার দায়ে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া একই অপরাধে সমর আলীর ছেলে হেলালকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

 অভিযানের সময় ঘটনাস্থল থেকে বালু পরিবহনে ব্যবহৃত ২টি মহেন্দ্র ও ১টি ডালা জব্দ করা হয়। এর মধ্যে সোহেল শাহ ও সবুজের দুটি এবং পারভেজের একটি মহেন্দ্র ডালা রয়েছে।

প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও বনজ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং নিয়মিত নজরদারির দাবি জানিয়েছে।


আজকালের খবর/রাশেদুল মিলন







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft