সোমবার ৩ আগস্ট ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করলেন এমপি মনিরুল!
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৪:২৪ পিএম   (ভিজিট : ৫৮০)
শিক্ষার্থীদের সঙ্গে একই বেঞ্চে বসে ক্লাসে মনোযোগী এক বিরল দৃশ্যের জন্ম দিলেন কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। কোনো আনুষ্ঠানিকতা নয়—সরাসরি শ্রেণিকক্ষে ঢুকে তিনি হয়ে গেলেন একজন সাধারণ শিক্ষার্থী।

সোমবার (২০ এপ্রিল) সকালে কুমিল্লা সদর উপজেলার দিদার মডেল হাইস্কুলে সপ্তম শ্রেণির বাংলা ক্লাস চলাকালে হঠাৎ করেই উপস্থিত হন তিনি। শিক্ষিকার অনুমতি নিয়ে ক্লাসে প্রবেশ করে শিক্ষার্থীদের পাশে বসেন এবং ক্লাস স্বাভাবিকভাবে চালিয়ে যেতে বলেন। এমনকি এ সময় অন্য কাউকে ক্লাসে প্রবেশ না করার নির্দেশও দেন।

প্রায় আধা ঘণ্টা ধরে তিনি মনোযোগ দিয়ে পুরো ক্লাসের পাঠ শোনেন। একপর্যায়ে এক শিক্ষার্থীর কণ্ঠে কবি কাজী নজরুল ইসলামের ‘কুলি মজুর’ কবিতার আবৃত্তিও উপভোগ করেন তিনি।

এর আগে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় আয়োজিত টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন এমপি মনিরুল। অনুষ্ঠান শেষে স্কুল পরিদর্শনে গিয়ে এই ব্যতিক্রমী মুহূর্তের সৃষ্টি হয়।

ক্লাস শেষে দাঁড়িয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি এবং পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft