সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
ভান্ডারিয়ায় খাল খননের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৮:২৬ পিএম   (ভিজিট : ৯৭১)
দেশব্যাপী নদী নালা খাল জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৬ মার্চ) দুপুরে পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভার মোল্লার খালের পুনঃ খননের কাজের উদ্বোধন করেছেন গৃহায়ন ও গণপূর্ত  মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের উন্নয়নের জন্য দেশব্যাপী খাল খনন করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের খাল খননের উদ্যোগ নিয়েছেন। এদেশের খাল খনন করলে কৃষক বাঁচলে, দেশ বাঁচবে। আমাদের নির্বাচনের ইশতেহারে ছিল দেশ ব্যাপী খাল খনন । দেশব্যাপী খাল খনন করা হলে কৃষক ইরি রোরো ধানের মৌসুম সহজেই সেচ দিতে পারবে। খালে সারা বছর পানি থাকলে কৃষক সঠিক সময় তার ফসলের ক্ষেতে পানি দিতে পারবে । তাই আজ সারাদেশে চল্লিশটি জেলায় একযোগে খাল খননের কাজ শুরু হচ্ছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের মানুষের উন্নয়নের জন্যই বর্তমান সরকার খাল খননের উদ্যোগ নিয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব খাল খনন করা হবে। বর্তমান সরকার ক্ষমতায় এসেছে ব্যর্থ হওয়ার জন্য নয়। দেশের জনগণকে সাথে নিয়ে বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করতে চায়। তাই বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার একটি শ্রেষ্ঠ দেশ।

অনুষ্ঠানের জেলা প্রশাসক আবু সাঈদ সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মদ সিদ্দিকী,  জেলার দায়িত্ব প্রাপ্ত সেনাবাহিনীর অফিসার মেজর ইশরাক হোসেন,বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রমিত সাহা, জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী , ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উজ্জল হালদার, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন প্রমুখ। এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও প্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে,জেলার সকল খাল পর্যায়ক্রমে পুনঃখনন করা হবে। এর মধ্যে ভাণ্ডারিয়া পৌরসভার মোল্লার খালটি ২৬০০ শত ৪৫ মিটার পুনঃ খননের মাধ্যমে কর্মসূচি'র উদ্বোধন শুরু হল।
পিরোজপুর প্রতিনিধি 

দেশব্যাপী নদী নালা খাল জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৬ মার্চ) দুপুরে পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভার মোল্লার খালের পুনঃ খননের কাজের উদ্বোধন করেছেন গৃহায়ন ও গণপূর্ত  মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের উন্নয়নের জন্য দেশব্যাপী খাল খনন করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের খাল খননের উদ্যোগ নিয়েছেন। এদেশের খাল খনন করলে কৃষক বাঁচলে, দেশ বাঁচবে। আমাদের নির্বাচনের ইশতেহারে ছিল দেশ ব্যাপী খাল খনন । দেশব্যাপী খাল খনন করা হলে কৃষক ইরি রোরো ধানের মৌসুম সহজেই সেচ দিতে পারবে। খালে সারা বছর পানি থাকলে কৃষক সঠিক সময় তার ফসলের ক্ষেতে পানি দিতে পারবে । তাই আজ সারাদেশে চল্লিশটি জেলায় একযোগে খাল খননের কাজ শুরু হচ্ছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের মানুষের উন্নয়নের জন্যই বর্তমান সরকার খাল খননের উদ্যোগ নিয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব খাল খনন করা হবে। বর্তমান সরকার ক্ষমতায় এসেছে ব্যর্থ হওয়ার জন্য নয়। দেশের জনগণকে সাথে নিয়ে বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করতে চায়। তাই বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার একটি শ্রেষ্ঠ দেশ।

অনুষ্ঠানের জেলা প্রশাসক আবু সাঈদ সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মদ সিদ্দিকী,  জেলার দায়িত্ব প্রাপ্ত সেনাবাহিনীর অফিসার মেজর ইশরাক হোসেন,বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রমিত সাহা, জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী , ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উজ্জল হালদার, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন প্রমুখ। 

এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও প্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে,জেলার সকল খাল পর্যায়ক্রমে পুনঃখনন করা হবে। এর মধ্যে ভাণ্ডারিয়া পৌরসভার মোল্লার খালটি ২৬০০ শত ৪৫ মিটার পুনঃ খননের মাধ্যমে কর্মসূচি'র উদ্বোধন শুরু হল।

কাওছার আল হাবীব/আজকালের খবর

আরও খবর

Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft