বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
গুরুদাসপুরে জেন্ডার সমতা ফোরামের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১:৪২ পিএম   (ভিজিট : ৬৯০)
নাটোরের গুরুদাসপুরে জেন্ডার সমতা ফোরামের ত্রৈমাসিক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং জিএফএ কনসালটিং গ্রুপ পরিচালিত মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর ‘এমএসএফ এমপাওয়ারহার’ প্রকল্পের অধীনে পার্টনার সংস্থা নিডা সোসাইটি এ সভার আয়োজন করে।

সোমবার বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা জেন্ডার সমতা ফোরামের সভাপতি রোকসানা আক্তার লিপি।

সভায় বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনিসুর রহমান।

নিডা সোসাইটির নির্বাহী পরিচালক জাহানারা বিউটির সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন ফোরামের সহসভাপতি আলী আক্কাছ, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মজনু, উপজেলা তথ্য আপা আরিফা খাতুন, অঞ্জলী আফসার, বিভিন্ন ইউনিয়নের সদস্য শ্যামলী রানী ওরাও, অনিতা রানী, মোছা. আলেয়া পারভীন ও জিল্লুর রহমান।

বক্তারা বলেন, নীতি-নৈতিকতার শিক্ষা দিয়ে সন্তানদের বন্ধুসম আচরণের মাধ্যমে গড়ে তুলতে হবে। বাল্যবিয়ে ও নারী সহিংসতা প্রতিরোধে মা’দের নিয়ে বেশি বেশি উঠান বৈঠক করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রয়োজনে লিগ্যাল এইডের মাধ্যমে ভুক্তভোগী নারীদের আইনি সহায়তা দেওয়ার কথাও জানান তারা।

আজকালের খবর/ এমকে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft