সোমবার ২৪ আগস্ট ২০২৬
গুরুদাসপুরে গণহত্যা-স্বাধীনতা দিবসসহ ঈদের প্রস্তুতি সভা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৬:০৩ পিএম   (ভিজিট : ৭৭১)
নাটোরের গুরুদাসপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুজ্জামান সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওমর আলী শেখ, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক মো. দুলাল সরকার এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম সহ আরো অনেকে।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় ২৫ মার্চ ও ২৬ মার্চ যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। একই সঙ্গে ঈদুল ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলার মান সমুন্নত রাখা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় ও জনসাধারণের সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft