শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬
পটুয়াখালীতে ব্যাংকের গ্রাহকের টাকা চুরির চেষ্টাকালে গ্রেফতার ৩
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৭:৪৩ পিএম   (ভিজিট : ৫৮৯)
পটুয়াখালীতে ব্যাংকের গ্রাহকের উত্তোলনকৃত টাকা অভিনব কৌশলে চুরির চেষ্টাকালে আন্তঃজেলা চোরচক্রের তিন দুর্ধর্ষ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা পুলিশ। 

মঙ্গলবার বেলা আনুমানিক ১১টার দিকে পৌর শহরের টাউন কালিকাপুর এলাকায় অবস্থিত সোনালী ব্যাংক, নিউ টাউন শাখায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পটুয়াখালী সদর থানার একটি যৌথ চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ব্যাংক এলাকায় অভিযান চালায়। এ সময় এক গ্রাহকের উত্তোলনকৃত টাকা ব্যাগ কেটে চুরির চেষ্টাকালে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—বাগের হাটের পাংশা উপজেলার রবি হাওলাদার, খুলনার রুপসা উপজেলার ঝন্টু শেখ এবং দেলোয়ার হোসেন ।

পুলিশ জানায়, গত কয়েক মাস ধরে পটুয়াখালী জেলার বিভিন্ন ব্যাংকে গ্রাহকদের উত্তোলনকৃত টাকা ব্যাগ কেটে চুরির একাধিক ঘটনা ঘটছিল। এসব ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে আসামিদের শনাক্তের চেষ্টা চলছিল।

সম্প্রতি ২২ ফেব্রুয়ারি পাবনা জেলায় এক সরকারি কর্মচারীর তিন লাখ টাকা চুরির ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হলে বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংকগুলোতে গ্রাহকের ভিড় বাড়ায় জেলা পুলিশের পক্ষ থেকে বাড়তি নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার পরিচালিত অভিযানে চোরচক্রের সদস্যদের গ্রেফতার করা সম্ভব হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে, তারা খুলনা থেকে বাসযোগে পটুয়াখালী এসে ব্যাংকে প্রবেশ করে চুরির চেষ্টা করেন। তারা দীর্ঘ ১০-১২ বছর ধরে দেশের বিভিন্ন জেলায় একই কৌশলে চুরি করে আসছেন বলেও জানিয়েছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। চক্রটির সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

কাওছার আল হাবীব/আজকালের খবর







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft