মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
বিমান যাত্রীদের সর্বচ্চ সেবা নিশ্চিত করা হবে: পর্যটনমন্ত্রী
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৩ পিএম   (ভিজিট : ৫০০)
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশের বিমানবন্দরগুলো সময়োপযোগী অত্যাধুনিক করে গড়ে তোলা হবে। এবারের হজযাত্রীদের দুর্ভোগ ও প্রবাসী যাত্রীদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়া হবে যা বিমানবন্দরে প্রবেশ করলেই পরিবর্তন দৃশ্যমান হবে।

সোমবার মানিকগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
পর্যটনমন্ত্রী বলেন, নির্বাচনের সময় মানিকগঞ্জবাসীকে যে অঙ্গীকার করেছি, তা যেন পূরণ করতে পারি—সে জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ এগিয়ে নেয়া হবে। একই সঙ্গে দেশের পর্যটনকেন্দ্রগুলোকে গুরুত্ব দেওয়া হবে। মানিকগঞ্জের সাটুরিয়ার জমিদারবাড়ি ও শিবালয় উপজেলার তেওতা জমিদারবাড়ি সংস্কার করে পর্যটকবান্ধব করা হবে। নদীশাসনের মাধ্যমে পদ্মা তীরবর্তী হরিরামপুরের চরাঞ্চলে একটি পর্যটনকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে।

পরে তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর প্রয়াত মন্ত্রী হারুনুর রশীদ খান মুন্নু ও বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের কবর জিয়ারত করেন।



কাওছার/এদিন









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft