শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক মাসুম হাওলাদারকে দেখতে হাসপাতালে এমপি রাহাদ
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০২ পিএম   (ভিজিট : ৮১৮)
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মাসুম হাওলাদারকে দেখতে হাসপাতালে ছুটে যান বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের ৫০১ নম্বর কেবিনে চিকিৎসাধীন দৈনিক বাংলাদেশের আলো ও বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক মাসুম হাওলাদারকে দেখতে যান তিনি।  

এমপি রাহাদ আহত সাংবাদিক মাসুম হাওলাদারের চিকিৎসার ব্যাপারে যাবতীয় খোঁজ-খবর নেন এবং তার উন্নত চিকিৎসার জন্য সংশ্লিষ্ট চিকিৎসককে নির্দেশনা দেন। 

এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার অসীম কুমার সমাদ্দারসহ অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
 
সাংবাদিক মাসুম হাওলাদারের বাম পায়ের হাটুর হাড় ভাঙ্গার বিষয়টি সংসদ সদস্যকে নিশ্চিত করেন অর্থোপেডিক বিভাগের সার্জন ডাক্তার ফিরোজুল ইসলাম।  

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি রাতে পেশাগত কাজ শেষে কচুয়া থেকে শহরে ফেরার পথে বাগেরহাট পিরোজপুর মহাসড়কের ফতেপুর নামক স্থানে বিপরীতমুখী একটি ইঞ্জিন চালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাসুম হাওলাদার ও চ্যানেল আইয়ের বাগেরহাট প্রতিনিধি আল আমিন খান সুমন। 

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft