বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬
মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪২ পিএম   (ভিজিট : ৭৬৬)
মৌলভীবাজারে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেছে একটি সিএনজিচালিত অটোরিকশা। এতে অটোরিকশার চালকসহ ৩ জন প্রাণ হারিয়েছেন। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের ভৈরব বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। 

জানা যায়, শনিবার মধ্যরাতে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের দিকে আসার পথে একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নিহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই যাত্রীকে উদ্ধার করে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। 

রাত চারটায় মৌলভীবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আরিফ বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। নিহত তিনজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। মরদেহগুলো বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft