রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
শ্রীপুরে বিচ্ছেদের তিন মাস পর প্রকাশ্যে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪০ পিএম   (ভিজিট : ৫৮১)
গাজীপুরের শ্রীপুরে বিচ্ছেদের তিন মাস পর প্রিয়তা নামে এক গার্মেন্টস কর্মীকে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে হত্যা করেছে তার সাবেক স্বামী। স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের হানুমার্কেট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত প্রিয়তা হালুয়াঘাট উপজেলার রহেলা গ্রামের দুলাল মিয়ার কন্যা। তিনি নয়নপুর এলাকার একাকার রিদিসা গার্মেন্টসে কর্মরত ছিলেন। তার তিন বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও সহকর্মী নুরুন্নাহার জানান, দুপুরে লাঞ্চ বিরতিতে গার্মেন্টস থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলে হঠাৎ আনারুল পিছন দিক থেকে ছুরি দিয়ে আঘাত করে। পরে সামনে থেকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

ঘাতক আনারুল ময়মনসিংহ জেলার ফুলপুর থানার ডাইলের বাজার এলাকার আকরাম হোসেনের ছেলে। তিন মাস আগে পারিবারিক কলহের জেরে প্রিয়তার সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয় বলে জানা গেছে।

ঘটনার পর গার্মেন্টস কর্মী ও স্থানীয় লোকজন ঘাতক আনারুলকে আটক করে পুলিশে দেয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহম্মেদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।  এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


কাওছার/আজকালের খবর







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft