রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
রাজবাড়ীর সেই নাড়ু বিক্রেতা অন্ধ গফুরের বাড়িতে হামলা, গ্রেফতার ১
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৫:১১ পিএম   (ভিজিট : ৩৭৬)
রাজবাড়ীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপহার পাওয়া নাড়ু বিক্রেতা  অন্ধ গফুর মল্লিকের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে লুটপাট করে দুর্বৃত্তরা।  এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গফুর মল্লিকের বাড়ি সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে।  তিনি জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী। গফুর মল্লিক নাড়ু ও বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। 

গফুর মল্লিকের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে গফুর মল্লিকের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তার বসতঘরের টিনের বেড়া কুপিয়ে ব্যাপক ভাঙচুর করে।  এসময় ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা তারা নিয়ে যায়।  হামলাকারীরা গফুর মল্লিকের ভাই হানিফ মল্লিকের বাড়িতেও হামলা চালিয়ে লুটপাট করে।

এ ঘটনায় শুক্রবার রাতেই গফুর মল্লিকের পালিত ছেলে বাতেন মল্লিক বাদী হয়ে খোলাবাড়িয়া গ্রামের সাদ্দাম শেখ, রেজাউল ইসলাম, নান্নু শেখসহ অজ্ঞাত কয়েকজনের নাম উল্লেখ করে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেছেন। 

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম বলেন, গফুর মল্লিকের ভাতিজা হানিফ মন্ডল ও বাতেন মন্ডল তাদের প্রতিবেশি নান্নু শেখ ব্যবসায়িক অংশীদার। তাদের সঙ্গে ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা হয়েছে। বাতেন মল্লিক গফুর মল্লিকের বাড়িতে থাকে। একারণে গফুর মল্লিকের বাড়িতে হামলা হয়েছে। এই হামলার ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। কোন রাজনৈতিক কারনে এই হামলা হয়নি বলে তিনি জানান।

উল্লেখ্য, ৭৫ বছর বয়সী অন্ধ গফুর মল্লিক দীর্ঘ দিন ধরে বাসে বাসে নাড়ু বিক্রি করে জীবনধারণ করছেন।  তার এই অদম্য জীবনসংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত ৩০ অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান রুহুল কবির রিজভী তার বাড়িতে এসে তার হাতে ১ লাখ ৭০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। 
এআরজে






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft