বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
জেলেদের নিরাপত্তায় নাফ নদীতে পাহারা দেওয়া হবে: শাহাজাহান চৌধুরী
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৫:৩৮ পিএম   (ভিজিট : ৭৪৭)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উখিয়া–টেকনাফ আসনে ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে। নির্বাচনি প্রচার–প্রচারণার অংশ হিসেবে প্রার্থীরা ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে টেকনাফ পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে একটি নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির মনোনীত প্রার্থী শাহাজাহান চৌধুরী সাধারণ ভোটারদের উদ্দেশে তার নির্বাচনি অঙ্গীকার তুলে ধরেন।

পথসভায় শাহাজাহান চৌধুরী বলেন, উখিয়া–টেকনাফ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার সকল সমস্যা চিহ্নিত করে সাধারণ মানুষের পাশে থাকবেন। পাশাপাশি এ অঞ্চলে বন্ধ হয়ে যাওয়া বৈধ ব্যবসা–বাণিজ্য পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে মিয়ানমারে চলমান সংঘাতের প্রভাব যেন সীমান্তবর্তী এই জনপদে না পড়ে, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হবে। নির্বাচনের পর জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে নাফ নদীতে নিয়মিত পাহারার ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষের কারণে সীমান্তবর্তী এলাকায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটছে। এতে উখিয়া–টেকনাফের সাধারণ মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে নাফ নদী ও সীমান্ত নিরাপত্তা নিয়ে বিএনপি প্রার্থীর প্রতিশ্রুতিতে সীমান্তবাসীরা স্বস্তি প্রকাশ করেছেন।

অন্যদিকে, মঙ্গলবার (২৭ জানুয়ারি) রোহিঙ্গা সশস্ত্র বাহিনী ও আরাকান আর্মির মধ্যকার সংঘর্ষের সময় ওপার সীমান্ত থেকে ছোঁড়া গুলিতে এপারের দুজন বাংলাদেশি যুবক গুরুতর আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft