জলবায়ু পরিবর্তন জনিত ঝুকিতে থাকা দেশসমূহের সামনে কঠিন সময় অপেক্ষা করছে। বিশেষ করে বায়ুমন্ডলকে ঠান্ডা রাখার ক্ষেত্রে জীবাশ্মজ্বালানীর ব্যবহার ১.৫ ডিগ্রীতে সীমাবদ্ধ রাখার বৈশ্বিক অঙ্গীকার বাস্তবায়ন অনিশ্চিত হওয়ায় ক্ষতিগ্রস্ত দেশসমূহের সামনে কঠিন সময় অপেক্ষা অনিবার্য্য হচ্ছে।
পাশাপাশি জীবাশ্ম জ্বালানীর হ্রাস প্রশ্নে যুক্তরাষ্ট্র,চীন,রাশিয়া,তেল সমৃদ্ধ মধ্য প্রাচ্যের দেশসমূহের টালবাহানায় পরিস্থিতি অনিবার্য্য এবং নিশ্চিত ক্ষতির পথে ধাবিত করছে। জীবাশ্ম জ্বালানি প্রশ্নে অনড় উন্নত দেশ, ন্যায্যতার দাবিতে ঐক্যবদ্ধ উন্নয়নশীল বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক ঐকমত্য প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে শুরু হয়েছিলো জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১)। কিন্তু শেষ দিনে এসে সেই প্রত্যাশার জায়গায় তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। সম্মেলনের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে মতৈক্যে পৌঁছাতে পারেনি দেশগুলো। একদিকে উন্নত দেশগুলোর সঙ্গে উন্নয়নশীল বিশ্বের অর্থায়ন ও দায়িত্ব ভাগাভাগি নিয়ে বিরোধ, অন্যদিকে জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে বেরিয়ে আসার সুস্পষ্ট অঙ্গীকার নিয়ে তীব্র মতপার্থক্য। সব মিলিয়ে শেষ মুহূর্তে এসে কার্যত অচলাবস্থার মুখে পড়েছে আলোচনা।
সম্মেলনের ১২তম দিনে এসে স্পষ্ট হয়েছে, জলবায়ু সংকটের ভয়াবহতা নিয়ে বিশ্বনেতাদের বক্তব্যে ঐকমত্য থাকলেও সংকট মোকাবিলায় কে কতোটা দায়িত্ব নেবে, অর্থ দেবে এবং নিজেদের অর্থনৈতিক স্বার্থ কতোটা ছাড়বে, সে প্রশ্নে বিভক্তি কাটেনি। ফলে সময় বাড়িয়েও একটি গ্রহণযোগ্য চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো কঠিন হয়ে উঠেছে। সম্মেলনের শেষ দিনের সবচেয়ে বড় বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল জীবাশ্ম জ্বালানি। কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমিয়ে ধীরে ধীরে এসব জ্বালানি থেকে বেরিয়ে আসার বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার চেয়েছিলো জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলো। কিন্তু ১৯ নভেম্বর প্রকাশিত সংশোধিত খসড়ায় জীবাশ্ম জ্বালানির উল্লেখই বাদ দেয়া হয়েছে।
এই পরিবর্তনে ক্ষুব্ধ হয়েছে জলবায়ু আন্দোলনকর্মী ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রতিনিধিরা। তাঁদের মতে, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার সুনির্দিষ্ট অঙ্গীকার ছাড়া সম্মেলনের চূড়ান্ত ঘোষণা কার্যকর জলবায়ু পদক্ষেপের বদলে কেবল কথার প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ থাকবে। ২ নম্বর অনুচ্ছেদে ১.৫ ডিগ্রি লক্ষ্য অর্জনের প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি নিঃসরণ দ্রুত ও ধারাবাহিকভাবে কমানোর প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশগুলোর প্রস্তুতি, অভিযোজন এবং পুনরুদ্ধারের সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
এখানে প্রশ্ন হলো, ১.৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্য ধরে রাখার অঙ্গীকার থাকলেও জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বিষয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত না থাকলে সেই লক্ষ্য কীভাবে অর্জিত হবে? বিজ্ঞানীদের মূল্যায়ন অনুযায়ী, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার সীমিত রাখতে হলে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ দ্রুত কমাতে হবে। শুধু ভবিষ্যতে কার্বন অপসারণ প্রযুক্তির ওপর নির্ভর করে বর্তমান নিঃসরণ অব্যাহত রাখার সুযোগ নেই। কার্বন ডাই-অক্সাইড অপসারণের প্রযুক্তি নিঃসরণ কমানোর পরিপূরক হতে পারে, বিকল্প নয়। এ অবস্থায় ফ্রান্স, পানামাসহ আটটি দেশ চূড়ান্ত ঘোষণায় জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার সুস্পষ্ট অঙ্গীকার পুনর্বহালের আহ্বান জানায়। অন্যদিকে সৌদি আরবসহ কয়েকটি জ্বালানি উৎপাদনকারী দেশ এ ধরনের বাধ্যবাধকতার বিরোধিতা করছে। ফলে শেষ মুহূর্তের দর-কষাকষিতে বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েয়েছে।
জীবাশ্ম জ্বালানী হ্রাস প্রশ্নে বিশ্ব নেতাদের দ্বিচারিতা এবং এসআই নির্ভর ভবিষ্যত পৃথিবীর আকাশ হয়তো আর শুধু মেঘের চাদরে ঢাকা থাকবে না; সেখানে নামবে মানুষের তৈরি কৃত্রিম ছায়া। সৌর জিওইঞ্জিনিয়ারিং খাতে বেসরকারি পুঁজির হুড়োহুড়ি আর ওয়াশিংটন-বেইজিংয়ের প্রতিযোগিতায় পৃথিবীকে ঠান্ডা করার এ ক্ষমতা এখন পরাশক্তিগুলোর নতুন রণক্ষেত্র। যার শেষ পরিণতি গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বের জন্য হতে পারে এক মারাত্মক বিপর্যয়।
তুরস্করের আনাতলীতে অনুষ্ঠিত ‘কপ-৩১’ এর পুরো আলোচনার কেন্দ্রে ছিল স্ট্র্যাটোস্ফেরিক অ্যারোসল ইনজেকশন বা এসএআই। বায়ুম-লের স্ট্র্যাটোস্ফিয়ারে প্রতিফলক অ্যারোসল কণা ছড়িয়ে সূর্যের আলোর কিছুটা মহাকাশে ফিরিয়ে দিয়ে গ্রহকে ঠান্ডা করার এ প্রযুক্তি জলবায়ু বিজ্ঞানের প্রচলিত সীমাকে ছাড়িয়ে গেছে। হয়তো আর এক দশকের মধ্যেই এটি বাস্তবে রূপ নেবে। প্রশ্ন হলো, পৃথিবীর উম্মুক্ত এই আকাশ তখন কার নিয়ন্ত্রণে থাকবে? কোনো দেশ বা বেসরকারি কোম্পানি বায়ুমান্ডল হস্তক্ষেপের ক্ষমতা পাবে বা নিবে , কখন ও কোথায় তা ব্যবহার করা হবে, এসব প্রশ্নের উত্তর বা সমাধান কে করবে? এর ফলে কোথাও হঠাৎ বৃষ্টি বদলে গেলে, কিংবা কৃষি খাত ধ্বংস হলে অথবা ভূরাজনৈতিক উত্তেজনা বাড়লে তার দায় কে নেবে ?
সন্টার ফর ফিউচার জেনারেশনসের ড. ট্রিশ ল্যাভেরির ‘টুওয়ার্ডস গভর্ন্যান্স অব ক্লাইমেট কুলিং অ্যাপ্রোচেস’ শীর্ষক গবেষণায় ২০৩৬ সালের এমনই চার সম্ভাব্য দৃশ্যপট তথা বাস্তবতা আমাদের সামনে উঠে এসেছে। তার মতে, বায়ুম-লীয় হস্তক্ষেপের রাজনীতি খোদ প্রযুক্তির চেয়েও অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে। কারণ এটি কার্বন কমায় না, শুধু মাত্র উষ্ণতার উপসর্গ সাময়িক কমায়। এরই মধ্যে বেসরকারি কোম্পানিগুলো বড় অঙ্কের পুঁজি নিয়ে মাঠে নেমেছে। স্টারডাস্ট নামের এক মার্কিন-ইসরায়েলি কোম্পানি ২০৩০ সালের মধ্যেই প্রযুক্তিটি ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ‘মেক সানসেটস’ কোনো আইনি তোয়াক্কা না করে আকাশে সালফার ডাই-অক্সাইড বেলুন ওড়ানোর পরীক্ষা চালিয়েছে। সরকারগুলো কোনো নিয়ম বাঁধার আগেই বাণিজ্যিক সক্ষমতা গড়ার এই দেড় এক নতুন নিরাপত্তা সংকটের জন্ম দিচ্ছে।
যুক্তরাষ্ট্র ও চীন এখনো বড় মাপে এসএআই চালুর কথা না বললেও, ওয়াশিংটন একে জাতীয় নিরাপত্তা ও ‘আবহাওয়ার সার্বভৌমত্ব’ নিয়ন্ত্রণ হিসেবে দেখছে। তারা উভয় প্রতিদ্বন্দ্বীর হাতে এ ক্ষমতা ছাড়তে নারাজ । আর চীনও নিজেদের কৌশলগত অবস্থান গোপন রেখে প্রস্তুতি নিচ্ছে,পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। ল্যাভেরি’র ভাষায়, এর ফলে তৈরি হতে পারে চিরচেনা ‘নিরাপত্তা সংকট’। একপক্ষ আত্মরক্ষার কথা বলে গবেষণা বাড়ালেও অন্য পক্ষ তাকে আক্রমণাত্মক হিসেবে দেখবে। এর জেরে পরিবেশগত গবেষণাগুলো চলে যাবে প্রতিরক্ষা ও গোয়েন্দা দপ্তরের গোপন কুঠুরিতে। সব মিলিয়ে এটি মানবজাতির ভবিষ্যৎ নিরাপত্তাকে চরম ঝুঁকিতে ফেলবে এমন আশংকাও তার।
প্রযুক্তিটি বাস্তবে ব্যবহারের আগেই এ পারস্পরিক অবিশ্বাস ও তথ্য গোপনের সংস্কৃতি বিশ্বকে ঠেলে দিতে পারে এক সুপ্ত অস্ত্র প্রতিযোগিতায়। আবহাওয়া পরিবর্তনের ওপর কার কতটুকু নিয়ন্ত্রণ, এ ক্ষমতার লড়াই শেষ পর্যন্ত প্রচলিত অস্ত্রের চেয়েও ভয়াবহ কূটনৈতিক উত্তেজনা ও সংকটের দাবানল জ্বেলে দিতে পারে। এ কারণে তুরস্কে অনুষ্ঠিত বিশ্বজলবায়ু সম্মেলন তথা কপ-৩১ এ এ নিয়ে বিস্তারিত আলোচনা হয় হাইলেভেল সেগমেন্টে। আলোচানায় এ নিয়ে উদ্ধেগ প্রকাশ করে আকাশ পথে আবহাওয়া নিয়ন্ত্রণে এসআই’র ব্যবহার নিষিদ্ধেও দাবি করা হয়।
সব মিলিয়ে এবারের কপ-৩১ একটি ব্যর্থ বলে মত বিশেষজ্ঞদের। তবুও আশায় আছে পরবর্তীতে ইথুপিয়ায় অনুষ্ঠেয় কপ-৩২ এ আলোর মুখ দেখবে বিশ্ববাসি। আপাতত: জলবায়ু ঝুঁকিতে থাকা বাংলাদেশসহ অপরাপর দেশসমূহের সেই প্রত্যাশা ।
মোতাহার হোসেন
সম্পাদক
ক্লাইমেট জার্নাল২৪.কম
সাধারণ সম্পাদক
বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম।