শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
হরমুজের পূর্বাঞ্চল থেকে ভারত মহাসাগর পর্যন্ত ইরানের নিয়ন্ত্রণে
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:১০ পিএম   (ভিজিট : ০)
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমুদ্রপথে উত্তেজনা বৃদ্ধির মধ্যে হরমুজ প্রণালির পূর্বাঞ্চল থেকে উত্তর ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত জলসীমায় নিজেদের নিয়ন্ত্রণ ও নজরদারি বজায় রাখার দাবি করেছে ইরান। 

শনিবার (২৮ নভেম্বর) ইরানের সেনাবাহিনীর বরাতে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ এবং এর আশপাশের সমুদ্র এলাকায় দেশটির নৌবাহিনী নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে।

ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা জানান দেশটির সামরিক মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া।

তার এই বক্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজের চলাচল বন্ধ করে দিয়েছে মার্কিন বাহিনী। ওয়াশিংটনের দাবি, জাহাজটি ইরানের ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল।

এ ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সূত্র: আল জাজিরা

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft