শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
নিউইয়র্কে ঝড় : ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন ৯ লাখ ৬০ হাজার গ্রাহক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১০:৪৯ এএম   (ভিজিট : ৩)
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বিশাল এলাকাজুড়ে আঘাত হানা শক্তিশালী ঝড়ে পণ্ড হয়ে গেছে নিউইয়র্ক অঙ্গরাজ্যের থ্যাঙ্কসগিভিং ডে উৎসব। সেই সঙ্গে বাতিল হয়েছে ৪৫১টি ফ্লাইট এবং বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে ৯ লাখ ৬০ হাজারের বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান।

প্রতি বছর নভেম্বরের শেষ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ‘থ্যাংকসগিভিং ডে’ উৎসব উদযাপন করা হয়। বছরের শেষ শস্য কাটাকে উপলক্ষ করে ১৬২১ সাল থেকে নিউইয়র্ক অঙ্গরাজ্যে শুরু হয় এই উৎসবের উদযাপন, পরে তা দেশটির অন্যান্য অংঙ্গরাজ্যেও ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ১৮৬৩ সালে আব্রাহাম লিংকন ‘থ্যাংকসগিভিং ডে’-কে জাতীয় ছুটির দিন ঘোষণা করেন।

যুক্তরাষ্ট্রজুড়ে থ্যাংকসগিভিং ডে উদযাপন হলেও এ উৎসবের প্রাণকেন্দ্র এখনও নিউইয়র্ক। থ্যাংকসগিভিং ডে’র দিন নিউইয়র্ক সিটিতে ‘মেসিস থ্যাংকসগিভিং প্যারেড’ অনুষ্ঠিত হয়; কিন্তু ঝড়ের কারনে গতকাল বৃহস্পতিবার এই পদযাত্রা হয়নি। গত ১০০ বছরের ইতিহাসে এবারই প্রথম এমন ঘটল।

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানা এক শক্তিশালী ঝড় থ্যাঙ্কসগিভিং উদযাপনে বিঘ্ন ঘটিয়েছে। এর ফলে শত শত ফ্লাইট বাতিল বা স্থগিত করতে হয়েছে এবং নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী ‘মেসিস থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড’ আয়োজকরা তাদের ১০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এই আয়োজন স্থগিত করতে বাধ্য হয়েছেন।

থ্যাঙ্কসগিভিংয়ের দিন যুক্তরাষ্ট্রের বিশাল এলাকাজুড়ে আঘাত হানা এই শক্তিশালী ঝড় ছুটির ভ্রমণের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। উপকূলীয় অঞ্চলগুলোতে বন্যা দেখা দিয়েছে এবং প্রায় ১০ লাখ বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইট অ্যাওয়ার’-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮:৩০টা পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ, আগত ও বহির্গামী মিলিয়ে ২ হাজার ৩০০টিরও বেশি ফ্লাইটের সময়সূচি বিলম্বিত হয়েছে এবং ৪৫১টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

পাশাপাশি, এ ঝড়ের কারণে পূর্ব উপকূলীয় অঙ্গরাজ্যগুলোতে দেখা দিয়েছে ব্যাপক ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট। মার্কিন বিদ্যুৎ পরিবিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা  ‘পাওয়ারআউটেজ ডট ইউএস’-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের পাশাপাশি পেনসিলভানিয়া, নিউ জার্সি, মেরিল্যান্ড এবং ভার্জিনিয়া অঙ্গরাজ্যের  ৯ লাখ ৬০ হাজারেরও বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ছিল না।

মামদানির বার্তা

ঝড়ের কারণে থ্যাংকসগিভিং ডে উৎসবের প্রধান অনুষঙ্গ মেসি’স থ্যাংকসগিভিং ডে পদযাত্রা স্থগিত করতে বাধ্য হয়েছে নিউইয়র্কের প্রশাসন। বৃহস্পতিবারের পরিবর্তে আগামী ২৮ নভেম্বর শনিবার হবে এই পদযাত্রা।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিওবার্তায় এ তথ্য জানিয়েছেন। ভিডিওবার্তায় তিনি বলেছেন, “প্রিয় নিউইয়র্কের বাসিন্দারা, আমরা এখন ঝড়ের মুখে আছে। সবার নিরাপত্তার ব্যাপারটি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ১০০তম বার্ষিক ‘মেসিস থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড’ আগামী ২৮ নভেম্বর, শনিবার অনুষ্ঠিত হবে।"

ঝড় থেকে নিরাপদ থাকতে নিউইয়র্কবাসীদের ঘরে থাকা, জলাবদ্ধ এলাকা এড়িয়ে চলা এবং নিউইয়র্কের জরুরি সেবা দপ্তরের সঙ্গে সারাক্ষণ সংযুক্ত থাকার আহ্বানও জানিয়েছেন মামদানি।

সূত্র : এপি নিউ


আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft