শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:০৪ এএম   (ভিজিট : ১৪)
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত পৌনে ১০টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মৌচাক এলাকায় মেঘলা পরিবহনে ইউটার্নে ঢাকা মুখী লেনে এ ঘটনা ঘটে।

খবরপেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসে থাকা যাত্রী মিনার হোসেন জানান জানা যায়, মেঘলা পরিবহন ১৬ জন যাত্রী নিয়ে বাসটি গাউছিয়া থেকে রাজধানীর কলাবাগানের উদ্দেশে যাচ্ছিল। এসময় মৌচাক এলাকায় পৌছলে দুই যুবক বাসের পেছনের দিকে চলে যান। কিছুক্ষণ পর বাসের পেছনের অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় সবাই দ্রুত বাস থেকে নেমে যায়। তবে পালিয়ে যায় দুজন।

এসময় ঢাকা গামী লেনে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়।পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। জরিতদের সনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।


আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft