শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
মৎস্য ঘেরের উপরে থাকা পোল্ট্রি খামারিদের বিরুদ্ধে অভিযান চালানো হবে
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:২০ পিএম   (ভিজিট : ৬)
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মৎস্য ঘেরের উপরে থাকা পোল্ট্রি খামারিদের বিরুদ্ধে অভিযান চালানোর কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কোটালীপাড়া উপজেলা পরিষদ লাল শাপলা হলরুমে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে রেলী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন এ ঘোষণা দেন।

প্রধান অতিথি সাইফ উল আরেফীন বলেন দেশের মৎস্য ও প্রাণিসম্পদ পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনার একটি অন্যতম মাধ্যম।মাছ মাংস পুষ্টহীনতা দুর করে মানুষের ভালো শরীর গঠনে সাহায্য করে।এবং আর্থিক সচ্চালতা সৃষ্টির একটি সুযোগ তৈরি করে। 

তিনি বলেন যারা মৎস্য ঘেরের মধ্যে পোল্ট্রি খামার নির্মান করে পরিবেশ দুষন করছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।অনুষ্ঠানের সভাপতি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিরাজ হোসেন স্বগত বক্তব্যে বলেন যারা মৎস্য ঘেরের উপর পোল্ট্রি খামার করে পরিবেশ দুষন করছে।তারা আর মৎস্য ঘেরের উপর পোল্ট্রি খামার তৈরি করতে পারবেনা।যদি কেউ করে তাহলে তাদের বিরুদ্ধে আগামী সপ্তাহ থেকে অভিযান পরিচালনা করা হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ। এছাড়াও খামারি মানিক মিয়া বক্তব্য রাখেন।

এসময় উপজেলা স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মোঃ সফিউল আজম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার,উপজেলা সমাজসেবা অফিসার সাধন চন্দ্র বল,কোটালীপাড়া পল্লী বিদ্যুতের ডিজিএম মফিজুল ইসলামসহ স্হানীয় প্রাণিস্পদ ও মৎস্য খামারিরা উপস্থিত ছিলেন।  

এর আগে রপ্তানিমুখী প্রাণিসম্পদে গাড়বো দেশ,সবার আগে বাংলাদেশ।প্রতিপাদ্যকে সামনে রেখে একটি রেলী উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ লাল শাপলা হলরুমে আলোচনা সভা করে।অনুষ্ঠানটির আয়োজন করেন উপজেলা প্রশাসন এবং  উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।

আজকালের খবর/ এমকে










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft