বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে চতরায় উঠান বৈঠক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:২২ পিএম   (ভিজিট : ৫)
রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা হাজিপাড়া, ইসলামপুর ও খাঁপাড়া গ্রামের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভায় এলাকায় চুরি, মাদকাসক্তি, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সম্মিলিত সামাজিক উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, রাত ১২টার পর কোনো অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গেলে তাঁর পরিচয় ও আসার কারণ ভদ্রভাবে জানতে চাওয়া হবে। রাত ২টার পর সন্দেহজনক চলাচলের বিষয়ে বিশেষ নজরদারি রাখা হবে। প্রয়োজনে পুলিশ ও প্রশাসনকে অবহিত করা হবে। তবে যথাযথ যাচাই-বাছাই ছাড়া কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করা যাবে না।

এ ছাড়া এলাকায় চুরি, মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে সহযোগিতা করার সিদ্ধান্ত হয়। গ্রামের প্রতিটি পাড়া-মহল্লায় রাতের নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিত পাহারা ও নজরদারি জোরদারের বিষয়েও আলোচনা করা হয়।

বৈঠকে বক্তারা বলেন, মাদক শুধু একজন মানুষকে ধ্বংস করে না, একটি পরিবার ও সমাজের ভবিষ্যৎকেও অন্ধকারের দিকে ঠেলে দেয়। নতুন প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।

তবে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন কিংবা সন্দেহের বশে কাউকে হয়রানি বা মারধর না করেন, সে বিষয়েও সবাইকে সতর্ক করা হয়।

বৈঠকে উপস্থিত সবাই একটি নিরাপদ, সুন্দর, মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে দল-মতনির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft