বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
প্রাণিসম্পদ উন্নয়নে চান্দিনায় বর্ণাঢ্য র‍্যালি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:৪৮ পিএম   (ভিজিট : ৫)
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে কুমিল্লার চান্দিনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে চান্দিনা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন।

এ সময় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে. এম. ইঞ্জারুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয়াঙ্কা সাহা ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোরশেদ আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা খন্দকার।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আতিকুল আলম শাওন বলেন, নিরাপদ প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধি, গবাদিপশু ও হাঁস-মুরগির রোগ প্রতিরোধ এবং আধুনিক খামার ব্যবস্থাপনা সম্প্রসারণে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের আরও প্রশিক্ষিত ও সচেতন করে তুলতে হবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft