বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:৫৩ পিএম   (ভিজিট : ৬)
ব্রাহ্মণবাড়িয়ায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)-এর অভিযানে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শিমরাইলকান্দি এলাকায় নিয়মিত টহল চলাকালে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, সিলেটের সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল রাতে বিজয়নগর থেকে ব্রাহ্মণবাড়িয়া সদরগামী সড়কে টহল দিচ্ছিল। এ সময় দ্রুতগতিতে একটি মোটরসাইকেলে দুই ব্যক্তিকে যেতে দেখে টহল দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ঘুরিয়ে বিজয়নগরের দিকে পালানোর চেষ্টা করে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দলটি ধাওয়া করে।

একপর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার শিমরাইলকান্দি এলাকায় ক্যাফে তিতাস আড্ডা রেস্টুরেন্টের পাশে পাকা সড়কের ওপর একটি কালো রঙের কাঁধব্যাগ ফেলে পালিয়ে যায় ওই দুই ব্যক্তি।

পরে ব্যাগটি তল্লাশি করে একটি বিদেশি ৭.৬৫ মি.মি. পিস্তল, একটি খালি ম্যাগাজিন, চার রাউন্ড ৭.৬৫ মি.মি. চায়না পিস্তলের তাজা গুলি, একটি ধারালো ছুরি ও একটি স্টার স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়।

এসআরবি-৯ সূত্র আরও জানায়, পালিয়ে যাওয়া দুই ব্যক্তির পরিচয় শনাক্ত ও তাদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

এ ঘটনায় অস্ত্র আইন, ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft