শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
টানা ২দিন বিদ্যুৎবিহীন সিজিপিওয়াই: চরম ভোগান্তি ও চোর আতঙ্কে রেলওয়ে কর্মীরা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:৩১ পিএম   (ভিজিট : ৪)
প্রায় ২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে পূর্বাঞ্চল রেলের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে স্থাপনা চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই)। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ইয়ার্ড জুড়ে চোর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে দাপ্তরিক ও অপারেশনাল কার্যক্রম ব্যাহত হওয়ায় চরম বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করছেন রেলওয়ের দায়িত্বশীল কর্মকর্তা ও কর্মচারীরা।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে সিসিপিটি (CCPT)-তে পানি জমে যাওয়া এবং বৈদ্যুতিক লাইনের ওপর গাছের ডালপালা পড়ে শর্ট সার্কিটের সৃষ্টি হয়। মূলত এই বৈদ্যুতিক গোলযোগের কারণেই পুরো ইয়ার্ড এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। রাতের অন্ধকারে মূল্যবান রেলওয়ে সম্পদ ও মালামাল চুরির আশঙ্কায় কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

​এ বিষয়ে রেলওয়ের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন জানান, বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। সমস্যাটি জটিল হওয়ায় বাইরের একটি তৃতীয় পক্ষের বিশেষজ্ঞ (এক্সপার্ট) টিম আনা হচ্ছে এবং তাদের সহায়তায় দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করার চেষ্টা চলছে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft