বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভেজাল শিশুখাদ্য উৎপাদন করায় ২ লাখ টাকা জরিমানা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:৩৪ পিএম   (ভিজিট : ০)
ব্রাহ্মণবাড়িয়ায় ভেজাল ও অনিরাপদ শিশুখাদ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে আলী স্টোর নামক একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জরিমানা অনাদায়ে অভিযুক্তকে দুই মাসের কারাদন্ড ও প্রায় ৫০০ কেজি উৎপাদিত শিশুখাদ্য ও কাঁচামাল জব্দ করে ধ্বংস করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সদর উপজেলার কালিসীমা এলাকায় অবস্থিত আলী স্টোর এবং এর পেছনে থাকা শিশুখাদ্য উৎপাদন কারখানায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে আলী স্টোর ও কারখানায় লেবেল, উৎপাদনের তারিখ ও মেয়াদবিহীন চিপস, আইসক্রিম ও আইস জুস পাওয়া যায়। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে মিথ্যা মোড়কে আইস ললি, জুস ও প্যাকেটজাত করার সামগ্রী সংরক্ষণ করতে দেখা যায়। কারখানায় ভেজাল ও নকল সদৃশ্য ফ্রুটো ম্যাংগো জুস পাওয়া গেলেও সেখানে কোনো আমের পাল্প পাওয়া যায়নি।

এ ছাড়া কারখানায় লেবেল বিহীন বিভিন্ন রং ও ফ্লেভার, অর্ধেক বস্তা ব্যবহৃত শিল্প লবণ সংরক্ষণ এবং প্রয়োজনীয় নিবন্ধন ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।

অভিযানকালে কারখানার মালিক মো. জুবাইদ প্রকাশ অমিত দায় স্বীকার করায় তাকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩২(গ) ও ৩৯ ধারায় ২ লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে দুই মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

অভিযানকালে ব্রাহ্মণবাড়িয়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমানসহ সংশ্লিষ্ট সাপোর্ট স্টাফরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দেশের প্রচলিত আইন ও বিধিবিধান মেনে নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাত নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি এলাকার সাধারণ মানুষকে ভেজাল, নকল ও অনিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করা হয়।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft