শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
নান্দাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালক নিহত, শিশুসহ আহত ৭
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৩:৪২ পিএম   (ভিজিট : ১১)
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম (৪০) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিশুসহ সাত যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার ভাটিসাভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ত্রিশাল উপজেলার মৃত এবাদুল ফকিরের ছেলে।

আহতরা হলেন—তাড়াইলের তানিয়া আক্তার (২৫), তার দুই শিশুসন্তান আলভি (৮) ও রৌজা (৩), নান্দাইলের মোস্তানিক (৩০) ও ইমন (১৯), ধর্মপাশার ইব্রাহিম (৩৫) এবং ঈশ্বরগঞ্জের নুরুল হক (৩২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ত্রিশাল থেকে যাত্রী নিয়ে নান্দাইল চৌরাস্তায় যাওয়ার পথে ভাটিসাভার এলাকায় বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাতজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নান্দাইল হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম জানান, পিকআপ চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আজকালের খবর/রাশেদুল মিলন 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft