নীলফামারীর ডিমলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইভানা ইয়াসমিন বৃষ্টি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, বিএনপি নেত্রী অধ্যাপিকা সেতারা সুলতানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা জামায়াতের নায়েবে আমির কাজী হাবিবুর রহমান ও সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল।
এছাড়াও কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপকারভোগী কৃষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আজকালের খবর/রাশেদুল মিলন