শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
নেত্রকোনা-সুনামগঞ্জ সীমান্ত সুরমা নদী থেকে নিখোঁজ শিক্ষকের লাশ উদ্ধার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪:৩৮ পিএম   (ভিজিট : ৬)
নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী ও সুনামগঞ্জের শাল্লার সীমান্ত এলাকার সুরমা নদীতে ভেসে উঠল নিখোঁজ স্কুল শিক্ষকের লাশ। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কৃষ্ণপুর ইউনিয়নের গোয়ানী চানপুর গ্রামের পাশে (সুরমা নদীতে) লাশটি ভেসে উঠে।

খবর পেয়ে অদৈত্য সরকার (৫৫) নামের মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের লাশটি উদ্ধার করেছে খালিয়াজুরী থানার পুলিশ। 

এর আগে তিনি গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত থেকে নিখোঁজ ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মুরাদপুর গ্রাম পার্শ্ববর্তী সুনমগঞ্জ জেলার শাল্লার সীমান্তে। গত মঙ্গলবার রাতে মুরাদনগর গ্রামের বাসিন্ধা ওই গ্রামের প্রাইমারি শিক্ষক অদৈত্য শাল্লার সাতপাড়া বাজারে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তিনি নিখোঁজ হন। রাত অনুমানিক ১১ টার পর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পায় পরিবারের লোকজন। পরে খোঁজাখুঁজি শুরু করে এবং ফেসবুকেও নিখোঁজের পোস্ট করেন স্বজনরা। 

এরপর আজ সকালে সুরমা নদীতে ভেসে ওঠা লাশ দেখে স্থানীয়রা খালিয়াজুরী থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। খবর পেয়ে শিক্ষকের স্বজনরা লাশ শনাক্ত করে।

এ ব্যাপারে খালিয়াজুরী থানার ওসি মোহাম্মদ নাসির উদ্দীন জানান, তারা থানায় কোন নিখোঁজের জিডি করেনি। আমরা ফেসবুকের পোস্ট দেখে অবগত হয়েছি। লাশের ময়নাতদন্তের জন্য মর্গে  পাঠানো হয়েছে।  

লাশের শরীর ফুলে গেছে। যে কারনে কোন আঘাত হয়েছে কিনা তেমন বুঝা যায়নি। লাশের ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft