শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
শ্যামনগরে জগদ্ধাত্রী পূজা মণ্ডপ পরিদর্শনে করেন বিএনপির নেতা এ্যাড. আঃ সালাম খান
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৩:৫৭ পিএম   (ভিজিট : ২০)
সাতক্ষীরার শ্যামনগরে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সহ সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক,বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিশিষ্ট  আইনজীবী,  বাংলাদেশ সরকারের সম্মানিত সহকারী অট্যর্নি জেনারেল জনাব এ্যাড. আব্দুস সালাম খান।শ্যামনগরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। 

তিনি এ সময়  প্রতিটি মণ্ডপে গিয়ে ভক্ত-অনুরাগীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনের সার্বিক খোঁজখবর নেন।

পরিদর্শনকালে তিনি বলেন, জগদ্ধাত্রী পূজা আমাদের হাজার বছরের ঐতিহ্যের অংশ। এ উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সার্বজনীন উৎসব। এ উৎসবের মধ্যে দিয়ে সবার মধ্যে আনন্দ, সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে পড়ে। ধর্ম যার যার, উৎসব সবার- এই মন্ত্রে আমরা বিশ্বাসী। আমরা চাই প্রত্যেক নাগরিক নিরাপদে, আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করুক।’

তিনি আরও বলেন, বিএনপি সবসময় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের পাশে ছিল এবং থাকবে। আমরা বিশ্বাস করি, ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই আসুন, সবাই মিলে মিলেমিশে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি।

বাংলাদেশের হিন্দু, মুসলিম,  বৌদ্ধ খ্রীষ্টান সবাই ভাই ভাই। এদেশের স্বাধীনতা ও সার্বোভৌম্ব রক্ষায় সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এবং সকলে মিলে যে কোন ষড়যন্ত্র ও নৈরাজ্যকে রুখে দিবে। এ সময় আরও উপস্থিত ছিলেন বাবু জয়দেব কুমার মন্ডল, বি এন পি নেতা শেখ সাঈদুল ইসলাম, জবেদ আলী,  আবু বকর সিদ্দিক,  প্রভাষক মনিরুজ্জামান বিপ্লব,  রোকনুজ্জামান রোকন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আজকালের খবর/রাশেদুল মিলন 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft