বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:০২ এএম   (ভিজিট : ০)
রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি ২০২৬-২০২৮ এর ৬ষ্ঠ সভা রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে গত বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান। সভায় আরো উপস্থিত ছিলেন রিহ্যাব এর প্রেসিডেন্ট ড. আলী আফজাল এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়। 

সভায় রিহ্যাব এর প্রেসিডেন্ট ড. আলী আফজাল রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সকল সদস্যদের উন্নয়নে সকলকে সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং রিহ্যাব সদস্যবৃদ্ধির পরামর্শ প্রদান করেন।
রিহ্যাব সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক বলেন রিহ্যাব সকল সদস্যদের প্রাণের প্রতিষ্ঠান, আমাদের দায়িত্ব এই প্রতিষ্ঠানের কল্যাণার্থে সকল কাজ সুষ্ঠু ও পরিচ্ছন্নভাবে পরিচালনা করা।

সভায় রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সম্মানিত সদস্যবৃন্দ রিহ্যাব এর স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন। 

এ সময় আগামী ৮-১১ এপ্রিল ২০২৭ তারিখ হোটেল রেডিসন এ রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ সারিস্ত বিনতে নুর, রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-২  এ এস এম আবদুল গাফফার মিয়াজী, চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য ইঞ্জি. শেখ নিজাম উদ্দিন, হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, নূর মোহাম্মদ, আশীষ রায় চৌধুরী প্রমুখ।

আজকালের খবর/ এমকে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft