বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
দেবীদ্বারে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:৪৭ পিএম   (ভিজিট : ১০)
কুমিল্লার দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে পৃথক মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার পরিদর্শক মো. সাইফুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মাদক সেবনের দায়ে বাগুর গ্রামের ময়নাল হোসেনের ছেলে মো. বিল্লাল হোসেন (৪৩) এবং চান্দিনা উপজেলার মহারং গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে মো. হানিফকে (২৭) দণ্ড দেওয়া হয়।

আদালত বিল্লাল হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. হানিফকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মাদকমুক্ত সমাজ গঠন ও মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft