বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
সুন্দরগঞ্জে কৃষি প্রণোদনার সার-বীজ বিতরণ
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:৩৭ পিএম   (ভিজিট : ১২)
গাইবান্ধার সুন্দরগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।

উপসহকারী কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ ও সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু।

আলোচনা সভা শেষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের সরিষার বীজ ও সার বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

কৃষি প্রণোদনার এ উদ্যোগের ফলে রবি মৌসুমে সরিষা চাষে কৃষকদের উৎসাহ বাড়বে এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft