বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
পঞ্চগড়ে পরিবেশ দূষণ, দুই প্রতিষ্ঠানের জরিমানা
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:৪৩ পিএম   (ভিজিট : ১৯)
পঞ্চগড়ে বায়ুদূষণবিরোধী অভিযান চালিয়ে এক বালু ব্যবসায়ী ও একটি ফিলিং স্টেশনকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৮ নভেম্বর) সদর উপজেলার জগদল বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে বালু ব্যবসায়ী মো. জামানকে ২ হাজার টাকা এবং মেসার্স হাসান ফিলিং স্টেশনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর পঞ্চগড়ের সহকারী পরিচালক মো. আব্দুল গফুর প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। পাশাপাশি রাস্তার ওপর রাখা বালু দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের সতর্কও করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় রাস্তার ওপর বালু ফেলে রাখা এবং বায়ুদূষণ সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft