বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ২০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, এতিমখানায় বিতরণ
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৭:২৪ পিএম   (ভিজিট : ৮)
ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ২০ কেজি পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা মাছগুলো একটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদারের মৌখিক নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রায় ২০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল, ক্ষেত্রসহকারী মোহাম্মদ হামিদুল হক, অফিস সহায়ক মো. হাকিম মিয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাজারের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ।

অভিযান শেষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহানের মৌখিক নির্দেশনায় জব্দ করা মাছগুলো মেড্ডা রওজাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় দেওয়া হয়।

মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং নিষিদ্ধ মাছের বিক্রি ও বাজারজাতকরণ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকালের খবর/বিএস 










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft