মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
তিতাস নদীতে অবৈধভাবে মাছ ধরার সরঞ্জাম জব্দ
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:৩৬ পিএম   (ভিজিট : ০)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীতে মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবৈধ মাছ শিকার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) পরিচালিত এ অভিযানে নদী থেকে ছয়টি অবৈধ ঘের ও দলকাটা উচ্ছেদ এবং ২৫টি রিং জাল জব্দ করা হয়। এ সময় অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে একজনকে আটক করে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আক্কাছ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ছালাহ উদ্দিন ভূঞা, নবীনগর থানার পুলিশ সদস্য, উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আনসার সদস্যরা।

মোবাইল কোর্ট পরিচালনাকালে তিতাস নদীতে অবৈধভাবে স্থাপন করা ছয়টি ঘের ও দলকাটা উচ্ছেদ করা হয়। পাশাপাশি মাছ শিকারে ব্যবহৃত ২৫টি রিং জাল জব্দ করা হয়। অবৈধ রিং জাল ও চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে একজনকে আটক করে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

অভিযানে জব্দ করা রিং জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। নদীর মৎস্যসম্পদ রক্ষা, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft