বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
কর্মস্থলে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫:৫১ পিএম   (ভিজিট : ০)
বগুড়ার শেরপুরে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন ব্যাংক কর্মকর্তা সুমন (৪২)। কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় প্রাণ হারান তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন শেরপুর উপজেলার দুবলাগাড়ি চকপোতা এলাকার আব্দুল মজিদের ছেলে। তিনি অগ্রণী ব্যাংকের দুপচাঁচিয়া শাখায় কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন সুমন। পরে শেরপুর বাসস্ট্যান্ডে এসে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকা-ন-২২-৩২১০ নম্বরের একটি দ্রুতগতির পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে সজোরে ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণহীন পিকআপটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা করতোয়া পরিবহনের একটি বাসে গিয়ে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় গুরুতর আহত সুমনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাকির হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত পিকআপটি আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft