বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
সৌদি থেকে ফিরে ৫০ হাঁসে স্বাবলম্বী শফিকুল
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫:৪৭ পিএম   (ভিজিট : ০)

অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে পাঁচ বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন শফিকুল ইসলাম। কিন্তু দুই বছর প্রবাসে থেকেও আশানুরূপ আয় করতে পারেননি। শেষ পর্যন্ত খালি হাতেই দেশে ফিরতে হয় তাঁকে। দেশে ফিরে বেকারত্বের হতাশা কাটিয়ে মাত্র ৫০টি হাঁস দিয়ে শুরু করেন খামার। সেই উদ্যোগই বদলে দিয়েছে তাঁর জীবন। বর্তমানে হাঁসের খামার থেকে মাসে ৫০ থেকে ৭০ হাজার টাকা আয় করছেন তিনি। পাশাপাশি কর্মসংস্থান হয়েছে আরও একজনের।

শফিকুল ইসলাম শফিকু বগুড়ার শেরপুর উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের দড়িমুকুন্দ গ্রামের মকবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাস থেকে ফিরে সামান্য পুঁজি নিয়ে ৫০টি হাঁস দিয়ে ‘যমুনা হাঁসের খামার’ নামে একটি খামার গড়ে তোলেন শফিকুল। গত তিন বছর ধরে তিনি খামারটি পরিচালনা করছেন। ধীরে ধীরে খামারের পরিধি ও আয় বাড়তে থাকে। বর্তমানে এ খামারই তাঁর পরিবারের আয়ের প্রধান উৎস। নিজের কর্মসংস্থানের পাশাপাশি আরও একজনের কাজের সুযোগ তৈরি করেছেন তিনি।

শফিকুলের এই সাফল্য দেখে এলাকার এবং আশপাশের অনেক বেকার যুবক হাঁস পালনে আগ্রহী হয়ে উঠছেন। তাঁর খামার এখন স্থানীয় তরুণদের কাছে স্বাবলম্বী হওয়ার অনুপ্রেরণা।

তবে খামার আরও বড় করার পথে প্রধান বাধা পুঁজির সংকট বলে জানিয়েছেন শফিকুল। তাঁর অভিযোগ, উপজেলা প্রাণিসম্পদ অফিস ও যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের মাধ্যমে বেকার যুবক ও উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা থাকলেও প্রকৃত খামারি ও উদ্যোক্তারা অনেক সময় সেই সুযোগ পান না।

শফিকুল ইসলাম বলেন, ‘কম সুদে ঋণ পেলে খামারটি আরও বড় করতে পারতাম। এতে নিজের আয় বাড়ার পাশাপাশি আরও অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতো।’

এ বিষয়ে শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিয়াজ কাজমীর রহমান বলেন, উপজেলার খামারিদের খামার উন্নয়ন ও সফল উদ্যোক্তা হওয়ার বিষয়ে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। তবে এই মুহূর্তে তাঁদের হাতে ঋণের কোনো বরাদ্দ বা সুযোগ-সুবিধা নেই। ভবিষ্যতে বরাদ্দ এলে শফিকুলকে বিবেচনায় রাখা হবে বলে তিনি আশ্বাস দেন।

প্রবাসে কাঙ্ক্ষিত সাফল্য না পেলেও দেশে ফিরে নিজের উদ্যোগ, পরিশ্রম ও আত্মবিশ্বাসে ঘুরে দাঁড়িয়েছেন শফিকুল। তাঁর এই উদ্যোগ প্রমাণ করছে, পরিকল্পনা ও পরিশ্রম থাকলে স্বল্প পুঁজিতেও গড়ে তোলা সম্ভব আত্মকর্মসংস্থানের পথ।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft