বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
রেলের জমিতে ভুয়া সাইনবোর্ড, আইনিপদক্ষেপে রেল
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬:২৭ পিএম   (ভিজিট : ০)
চট্টগ্রামের পাহাড়তলী বাজার সংলগ্ন মাছের গলির পার্শ্বে বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন মাস্টারপ্ল্যানভুক্ত দুইটি লাইসেন্সকৃত দোকানে অবৈধভাবে সাইনবোর্ড টাঙানোর ঘটনায় মঙ্গলবার (১০ নভেম্বর) তা অপসারণ করা হয়েছে। একই সাথে সরকারি সম্পত্তি জালিয়াতির মাধ্যমে ব্যক্তি মালিকানায় দখলের অপচেষ্টার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাহাড়তলী বাজার সংলগ্ন ওই সম্পত্তিটি তৎকালীন পূর্ববঙ্গ রেলওয়ে কর্তৃক এনায়েত আলী (পিতা: বেলায়েত আলী)-কে লিজ লাইসেন্স বা ইজারা দেওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি এনায়েত আলীর উত্তরাধিকারীগণ ভুয়া নথিপত্র ও জালিয়াতির আশ্রয়ে উক্ত লাইসেন্সকৃত রেলভূমি বিএস জরিপে নিজেদের নামে খতিয়ান রেকর্ড করিয়েছেন বলে অভিযোগ ওঠে। রেলওয়ের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, এনায়েত আলীর ওয়ারিশদের এই ভূমির মালিকানা দাবি সম্পূর্ণ বে-আইনি ও ভুয়া।

রেলওয়ে ​বিভাগীয় ভূ-সম্পত্তি (পূর্বাঞ্চল) দপ্তর থেকে জানানো হয়েছে, সরকারি নিজস্ব সম্পত্তি কখনোই ব্যক্তি মালিকানাধীন হতে পারে না এবং এই সম্পূর্ণ ভূমিটি বাংলাদেশ রেলওয়ের নিজস্ব সম্পত্তি। 

জালিয়াতির মাধ্যমে তৈরি করা এই রেকর্ড সংশোধনের জন্য ইতিমধ্যে বিভাগীয় ভূ-সম্পত্তি বিভাগ (পূর্বাঞ্চল) আইনি ব্যবস্থার দারস্থ হয়েছে।

​কর্তৃপক্ষ আরও কঠোর বার্তা দিয়ে জানিয়েছে, রেলওয়ের মালিকানাধীন ও লাইসেন্সকৃত এই সম্পত্তিতে ভবিষ্যতে এ ধরনের কোনো অবৈধ সাইনবোর্ড বা দখলের অপচেষ্টা চালালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft