বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধ, মধুপুরে সংবাদ সম্মেলন ও মানববন্ধন
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:৪৮ পিএম   (ভিজিট : ১)
টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেংরী মৌজায় ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে আলী আকবর ও ফাতেমা গংয়ের বিরুদ্ধে। এ ঘটনায় জমির মালিকানা দাবি করে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী শিরিনা জেসমিন ও স্থানীয় এলাকাবাসী।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে মধুপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিরিনা জেসমিন বলেন, তিনি ২০১৩ সালে টেংরী মৌজার আরএস ১৭৫ নম্বর দাগে মোট ১৮ শতাংশ জমির অংশ থেকে আজহার আলীর কাছ থেকে বৈধভাবে সাড়ে তিন শতাংশ জমি ক্রয় করেন। এরপর থেকে দীর্ঘ ১২ বছর ধরে জমিটি তাঁর দখলে রয়েছে।

তিনি অভিযোগ করেন, আলী আকবরের স্ত্রী সেলিনা ২০২৬ সালে মৃত আজহার আলীর ছেলে আনোয়ারের কাছ থেকে একই দাগে ২ দশমিক ২৯ শতাংশ জমি ক্রয় করেন। এরপর আলী আকবর, ফাতেমা ও তাঁদের লোকজন তাঁর ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন।

শিরিনা জেসমিন আরও অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জেরে তাঁকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে, যেগুলোকে তিনি মিথ্যা ও হয়রানিমূলক বলে দাবি করেন।

তিনি নিজের ক্রয়কৃত জমির নিরাপত্তা নিশ্চিত করা এবং জমি দখলের অপচেষ্টা বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলন শেষে ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসী মানববন্ধনে অংশ নেন। এ সময় তাঁরা জমির প্রকৃত মালিকানা যাচাই, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft