বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
সরাইলে নাতনিকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেপ্তার
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:০১ পিএম   (ভিজিট : ৭)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাঁচ বছর বয়সী নাতনিকে ধর্ষণের অভিযোগে গেদু মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহীমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি এ মামলার একমাত্র এজাহারনামীয় পলাতক আসামি।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর সকালে শিশুটির নানি তাকে বেড়াতে নেওয়ার কথা বলে সরাইলের ধর্মতীর্থ এলাকার নিজ বাড়ি থেকে বিজয়নগরের বেড়তলা এলাকায় নিয়ে যান। পরদিন সকালে শিশুটির জ্বর হয়েছে বলে তার মাকে মোবাইল ফোনে জানান নানি। পরে ওই দিন দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ও সারারাত বমি করার বিষয়টিও জানানো হয়।

পরদিন সকালে শিশুটিকে বাড়িতে নিয়ে আসার পর পরিবারের সদস্যরা তার শরীরে অস্বাভাবিক কিছু শারীরিক লক্ষণ দেখতে পান। পরে তাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির শরীরে আঘাতের চিহ্নসহ বিভিন্ন অস্বাভাবিক লক্ষণ দেখতে পেয়ে তার মা ধর্ষণের অভিযোগ তোলেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সরাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার এজাহার অনুযায়ী, শিশুটির নানা গেদু মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে এসআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটের দিকে এসআরবি-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহীমপুর এলাকায় অভিযান চালিয়ে গেদু মিয়াকে গ্রেফতার করে।

গ্রেফতার গেদু মিয়া সরাইল উপজেলার বেড়তলা গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে। সরাইল থানার মামলা নং-৪৩, তারিখ ২০ অক্টোবর ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২৫)-এর ৯(১) ধারায় মামলাটি দায়ের করা হয়।

এসআরবি-৯ জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

আজকালের খবর/বিএস 










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft