বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
নন্দীগ্রামে রাতের আঁধারে পুড়ে ছাই ৭ খড়ের গাদা
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:৩৩ পিএম   (ভিজিট : ১)
বগুড়ার নন্দীগ্রামে ভাটরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মাহাবুর রহমান ও তাঁর ভাই আবুল কালাম আজাদের সাতটি খড়ের গাদায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ বিঘা জমির খড় পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভোগীদের দাবি, এ ঘটনায় আনুমানিক ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার ভাটরা ইউনিয়নের বারুইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মাহাবুর রহমান ও তাঁর ভাইয়ের বাড়িসংলগ্ন স্থানে রাখা খড়ের গাদায় আগুন দেয় বলে অভিযোগ করেছেন তাঁরা।

ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, আগুনে তাঁদের সাতটি খড়ের গাদা সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ১০ বিঘা জমির খড় নষ্ট হয়েছে। এ ছাড়া আগুনে ডিশ ও ওয়াই-ফাই সংযোগের তার পুড়ে যাওয়ায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এ বিষয়ে ভাটরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মাহাবুর রহমান বলেন, প্রায় ১০ বিঘা জমির খড় পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাঁদের আনুমানিক ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আগুনে ডিশ ও ওয়াই-ফাইয়ের তারও পুড়ে গেছে।

নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম বাবু বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন, স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। এ ঘটনায় ক্ষয়ক্ষতির কোনো বিবরণ তাঁদের কাছে নেই।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft