বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
আদমদীঘিতে অসহায়দের মাঝে সেলাইমেশিন ও হুইলচেয়ার বিতরণ
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:২৯ পিএম   (ভিজিট : ১)
বগুড়ার আদমদীঘিতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং স্বাবলম্বী করে তুলতে ১০ জন নারীর মধ্যে সেলাইমেশিন ও ১৩ জন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, উপজেলা মৎস্যজীবী দলের সহসভাপতি আইয়ুব আলী, উপজেলা জাসাসের সভাপতি আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম বাপ্পীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করার পাশাপাশি তাঁদের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিরা।


আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft