বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
‘সরকারের উন্নয়ন কর্মকান্ড আরও গতিশীল করতে হবে’
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৭:৪৬ পিএম   (ভিজিট : ৩)
রাজশাহী বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড আরও গতিশীল করতে হবে। এই উন্নয়নমূলক কর্মকান্ডে সরকারের কোন কর্মকর্তা দুর্নীতি অনিয়ম করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সাধারণ নাগরিকের সেবা প্রাপ্তি সহজিকরণ, নাগরিক ভোগান্তি নিরসন ও সরকারী দপ্তরে প্রশাসনে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। 

বুধবার (১১ নভেম্বর) বগুড়া জেলা প্রশাসক সম্মেলন কক্ষ করতোয়ায় বগুড়া জেলা প্রশাসন আয়োজনে জেলা বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা এবং উপ-নির্বাহী অফিসারের সাথে জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি উপরোক্ত বক্তব্য রাখেন। 

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, স্থানীয় সরকার উপ-সচিব রাজিয়া সুলতানা, সিভিল সার্জন ডা. খোরশেদ আলম, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেজবাউল করিম, বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়ারেজ সহ প্রমুখ। প্রধান অতিথি আরও বলেন, এই জেলায় চলমান উন্নয়ন বিভিন্ন প্রকল্প সরকারের নির্ধারিত সময়ে সমাপ্ত করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের যে সকল পদক্ষেপ নিয়েছে তা প্রশাসন কার্যকর করার আহবান জানান।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft