বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
উলিপুরে কিশোর-কিশোরীদের অভিজ্ঞতা বিনিময় ও অধিকার প্রতিষ্ঠায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৩৩ পিএম   (ভিজিট : ৮)
কুড়িগ্রামের উলিপুরে মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সিডস) কর্মসূচির আওতায় কিশোর-কিশোরীদের অভিজ্ঞতা বিনিময় ও অধিকার প্রতিষ্ঠায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকাল ১১ টায় উলিপুর জেলা পরিষদ ডাকবাংলো হলরুমে এ সভার আয়োজন করা হয়। 

উলিপুরের বিভিন্ন ফোরামের কিশোরীদের উদ্যোগে এবং স্ট্রমী ফাউন্ডেশন, নরওয়ের সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)  বাস্তবায়নে উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসের ক্রেডিট সুপারভাইজার মহিউদ্দিন আহম্মেদ,উলিপুর প্রেসক্লাবের সদস্য খালেক পারভেজ লালু, বিভাংশু মোহন রায় - উপজেলা কো-অর্ডিনেটর সহ  ইএসডিওর সিডস প্রকল্পের উন্নয়নকর্মী এবং সংলাপ ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সিএস মহিউদ্দিন আহম্মেদ বলেন, ইএসডিও সিডস কর্মসূচির এ কার্যক্রম উপজেলার কিশোর-কিশোরীদের দারুণভাবে অনুপ্রাণিত করছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনেও কার্যকর ভূমিকা রাখছে। তিনি এ ধরনের কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সভায় কিশোরী ফোরামের প্রতিনিধিরা তাঁদের অর্জিত অভিজ্ঞতা, অধিকার প্রতিষ্ঠা এবং সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন। এ সময় কিশোর-কিশোরীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশিত হয়। তাঁদের প্রাণবন্ত পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

এ ছাড়া ইএসডিও-সিডস প্রকল্পের প্রতিনিধিরা কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং অধিকার নিশ্চিতকরণে সরকারি বিভিন্ন দপ্তরের সঙ্গে কার্যকর যোগাযোগ ও সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।

সভায় বক্তারা বলেন, কিশোর-কিশোরীদের অধিকার প্রতিষ্ঠা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আজকালের খবর/ এমকে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft